news bazar24: গত বছর অক্টোবরের শেষ দিকে ছিল দুর্গাপূজা। তবে এ বছর তা হবে না। এবারের দুর্গাপূজা অক্টোবরের একেবারেই শুরুতে। বিশ্বকর্মা ও গণেশ পূজার পর বাঙালিরা অপেক্ষা করে শুধু দুর্গাপূজার দিনগুলোর জন্য । এ বছরের অপেক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। চারিদিকে সাজে সাজো রবে মেতে উঠেছেন সবাই । উমা আসছেন ১ বছর পর তাঁর বাপের বাড়িতে।
২ অক্টোবর মহালয়া। তারপর শুরু হয় দেবীপক্ষ। অবাঙালি সম্প্রদায় মহালয়ার পরের দিন অর্থাৎ ৩ অক্টোবরের প্রতিপদ তিথি থেকে নবমীর দিন পর্যন্ত নবরাত্রির পূজা করেন। এই বছর ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা চলবে। উল্লেখযোগ্য বিষয় হল এই বছর নবমী ও দশমী একই দিনে পড়েছে।
অষ্টমী ও কুমারী পূজাঃ-
এ বছর অষ্টমী পূজা শুরু হবে ১১ অক্টোবর ভোর সাড়ে ৫টায়। অন্যদিকে কুমারী পূজা শুরু হবে সকাল ৯টা থেকে। অষ্টমীর অঞ্জলি সকাল ৯টার আগে করতে হবে। সেদিন কয়েক ঘণ্টার মধ্যেই তিথি শেষ হয়ে যাবে।
পঞ্জিকা অনুসারে, অষ্টমী পূজা সকাল 9.27 এর মধ্যে শেষ করতে হবে। এ বার যেমন পুজো তিন দিনে, তেমনি সন্ধি পুজোও পড়েছে সকালে। তিথি অনুসারে, সন্ধি পূজা সকাল 11:42 AM থেকে 12:50 PM এর মধ্যে করা উচিত।
এ বছর সপ্তমী বৃহস্পতিবার দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে, দোলা বা পালকিতে দেবীর আগমন একটি ভয়ানক মহামারীতে প্রাণহানির লক্ষণ।
আবার দেবী দশমীতে ঘোড়ায় ফিরে যাবেন সেদিন আবার শনিবার । শাস্ত্র মতে যার ফলে সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বাড়তে পারে।