news bazar24 ঃ যারা সারা বছর বাইরে থাকেন তাদের জন্য মনে হয় পূজা একটু বেশি অপেক্ষা করছে। ঘরে ফেরার অপেক্ষায়। এই ফেরার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে যায় , বাড়িতে ফেরার টিকিট কেনা মানেই তাঁদের কাছে ঢাকে লাঠি পড়া । কিন্তু যারা পুজোর এই কয়েকদিন ছুটিও ম্যানেজ করতে পারে না। বাড়ি ফিরতে পারবে না তারা? তাঁরা কি পুজো মাটি করবেন ?
না তারা তাদের পুজো সুমুদ্রের ওপাড়ে বিদেশেই কাটান। কানাডা থেকে বার্লিন, কলকাতার কুমোরটুলি থেকে অনেক জায়গায় পুজোর প্রতিমা যায় প্রতি বছরেই ৷ অনেকে বলেন, ঐ প্রতিমায় তাঁদের কাছে ঘরের ছোঁয়া, দেশের ছোঁয়া।
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বিদেশে পুজোর সংখ্যা। লন্ডন-জার্মানির মতো কানাডায়ও বাড়ছে পুজো। বর্তমানে অন্তত ৪০ থেকে ৫০টি দুর্গাপূজা হচ্ছে সেখানে । ভারত ও বাংলাদেশের বাঙালিরা উদ্যোগ নেয় এই পুজোর ।
কলকাতার পুজো থেকে দূরে রয়েছেন অর্যমা দাস, তিনি থাকেন কানাডায়। তিনি বলেন, ‘আগে ক্যালগারিতে ৪ থেকে ৫টি পূজা ছিল, এ বছর আরও একটি পূজা যোগ হচ্ছে। এবার প্রথম ভারতীয় বাঙালি ক্যালগেরি ক্লাবও তাদের সঙ্গে পুজো করছে। পুজোয় কলকাতার ছাপ রয়েছে। খাঁটি বাঙালিয়ানাও আছে।
পুজো কবে? আর্যমা জানান, 11-12-13 তারিখে পূজা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ‘উইকএন্ড’-এ লম্বা পুজোর মেজাজ। আর পূজা প্যান্ডেল ? সেই জন্য হল ভাড়া নেওয়া হয়েছে বলে জানা গেছে। আয়োজন হবে, পুজো হবে।এখন সবার মনের ভেতর চলছে সেই প্রস্তুতি ।